শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাবি প্রেসক্লাবের জিসান

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের জিসান।

মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় ঢাকা পোস্ট-এর প্রধান কার্যালয়ে সেরা কর্মীদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সম্পাদক মহিউদ্দিন সরকার। এ বছর সারাদেশ থেকে মোট ছয়জনকে এই বর্ষসেরা সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক জুবায়ের জিসান বলেন, ‘আমার জন্য এই প্রাপ্তিটা অনেক বড়। এই সফলতার পেছনের গল্পটা অনেকেই হয়তো জানে না বা কখনো জানবে না। কিন্তু আমি জানি কতটুকু পরিশ্রম করেছি। আমি মনে করি, এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, আমার বন্ধু-বড় ভাইয়েরা, আর আমার অফিসের সেই মানুষগুলো যাদের থেকে আমি প্রতিনিয়ত শিখছি। দোয়া রাখবেন, এই ধারা অব্যাহত রেখে জীবনে যেন ভালো কিছু করতে পারি।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘ঢাকা পোস্টের সেরা কর্মী নির্বাচিত হওয়ায় রাবি প্রেসক্লাব-এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। নিঃসন্দেহে এটি রাবি প্রেসক্লাবের জন্য গর্বের এবং আনন্দের। প্রেসক্লাব সদস্যরা সবসময় পরিশ্রম ও কাজের মাধ্যমে এগিয়ে যায়। এ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। জিসানের জন্য শুভকামনা রইল।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা পোস্টের ‘বর্ষসেরা কর্মী’ সম্মাননা পেলেন রাবি প্রেসক্লাবের জিসান

আপডেট সময় : ০৮:৫০:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ মে ২০২৫