বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরে নগরীর তালাইমাড়ি মোড়ে এসে শেষ হয়। এসময় রাজশাহীর বিভিন্ন স্তরের মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘শেইম শেইম, ওয়াকার’, ইত্যাদি নানা স্লোগান দেন।

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে; তার রেশ এখনও কাটেনি। আহতরা এখনও হাসপাতালে। এই বাংলাদেশে আওয়ামী লীগের পূনর্বাসন করা হলে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

বিক্ষোভে রাবি শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর ইন্টারিম সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণ ভেবেছিল, অধিকার ফিরে পাবে এবং আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি। শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ করে। এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ১১:০৭:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫