সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজনে গণ-ইফতার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৮৬৪ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন দূর্ঘটনায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ-হেলাল-আজাদী স্মরণে গণ-ইফতারের আয়োজন করা হয়েছে। গণ-ইফতার কর্মসূচিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার(৭ মার্চ) আয়োজনকে সুশৃঙ্খল করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছেলে এবং কদমতলা সংলগ্ন স্থানে নারী শিক্ষার্থীদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকাল ৪ টা থেকেই ইফতার বিতরণ শুরু হয়। ইফতার আইটেমের মধ্যে ছিলো গরুর তেহারি,জুস,পানি,খেজুর,আঙ্গুর,বেগুনি,আলুর চপ, গাজর এবং শসা।

এর আগে গণ-ইফতারে অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে কয়েক দিনব্যাপী রেজিষ্ট্রেশন বুথ বসানো হয়। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা ১০০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন বুথ থেকে টোকেন সংগ্রহ করেন।এদিকে ছাত্রশিবিরের গণ-ইফতার ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।

ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাহরিয়ার বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে ছাত্রশিবির দারুণ একটি উদ্যোগ নিয়েছে।আমরা এই মূহুর্তে সবাই পরিবার থেকে দূরে আছি।এখানে বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব,সিনিয়র-জুনিয়ররাই আমাদের পরিবার। ছাত্রশিবিরের এই উদ্যোগের কারণে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের এতগুলো মানুষ একসাথে ইফতার করতে পারছি।এটি আমাদের জন্য অনেক বেশি আত্মতৃপ্তির।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য সাদ কবির বলেন, ‘সকলে মিলে একসাথে ইফতার করা যেমন আমাদের মধ্যে ভাতৃত্ব বৃদ্ধি করে তেমনি এটি ইসলামের পুরনো ঐতিহ্য। ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এজন্য ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজানের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।’a

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজনে গণ-ইফতার

আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৭ মার্চ ২০২৫