সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

শেরপুর সরকারি কলেজে জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আয়োজিত হয়েছে আলোচনা সভা, আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে রোববার (২৫ মে) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর উত্তম কুমার নন্দী।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও জন্মজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুতাসিম বিল্লাহ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, প্রভাষক আলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালির চেতনার কবি—যিনি বিদ্রোহের আগুন জ্বালিয়ে গেছেন নিপীড়িতের হৃদয়ে, আর প্রেমের সুরে ভরিয়ে তুলেছেন মানবতার বাণী। তার সাহিত্য আজও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা কবির কবিতা আবৃত্তির পাশাপাশি নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষকবৃন্দ। সেরা আবৃত্তিকার, সংগীতশিল্পী ও পারফর্মারদের সম্মাননা দেওয়া হয়।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

শেরপুর সরকারি কলেজে জাতীয় কবি নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন

আপডেট সময় : ০৪:৪৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫