শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নতুন ছাত্র সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবি শিক্ষার্থী তৌহিদ সিয়াম

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এই ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা ঐক্য মুক্তি’। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে রয়েছেম আশরেফা খাতুন।

তৌহিদ মোহাম্মদ সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

নতুন ছাত্র সংগঠন সকলকে নিয়ে কাজ করবে এই প্রত্যাশা রেখে তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, “হাজার মানুষের রক্তের প্রতি দায় নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে সাথে নিয়ে এবং ৪৭, ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭১, ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে ধারন করে এগিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রায় সকলের সহযোগিতা একান্ত কাম্য।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন ছাত্র সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবি শিক্ষার্থী তৌহিদ সিয়াম

আপডেট সময় : ০৭:১৩:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫