রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বিদেশে প্রশিক্ষণরত চিকিৎসকদের দেশে না ফেরা জাতীয় অপচয় : স্বাস্থ্য উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে চিকিৎসকদের দেশে না ফেরা দেশের বড় ‘অপচয়’ । সম্প্রতি দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসকের দেশে না ফেরায় একথা বলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, দরিদ্র দেশে এই অপচয় কীভাবে ঠেকাবেন?

শনিবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ‘বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস’ পালন অনুষ্ঠানে  এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি জানান, বিদেশে উচ্চতর  চিকিৎসা শিক্ষা নিতে যাওয়া ৪০জন শিক্ষার্থীদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।

নূরজাহান বেগম বলেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্যখাত।

তবে দেশে ওষুধের দাম ক্রমান্বয়ে বাড়ছে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে তাদের ক্রয়সীমার মধ্যে ওষুধ কিনে খেতে পারেন সেভাবেই ওষুধের মূল্য নির্ধারণ করা উচিৎ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

বিদেশে প্রশিক্ষণরত চিকিৎসকদের দেশে না ফেরা জাতীয় অপচয় : স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ণ, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪