রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

যেভাবে প্রতিরোধ করবেন স্ট্রোক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

স্ট্রোক একটি ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী যত অসংক্রামক ব্যাধি আছে, সেগুলোর মধ্যে মৃত্যুর দিক থেকে হৃদরোগের পরেই স্ট্রোকের অবস্থান। পঙ্গুত্বের অন্যতম বড় কারণ স্ট্রোক। দিন দিন এতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ধরা হয়, তাহলে প্রতি এক হাজার মানুষের মধ্যে ১১ জনই স্ট্রোকে আক্রান্ত হন।

স্ট্রোক প্রতিরোধে করণীয়

৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা যায়।

ধূমপান ও মদ্যপান পরিহার
স্ট্রোকের ঝুঁকি কমাতে ধূমপান ও মদ্যপান পরিহার করতে হবে। গবেষণায় দেখা গেছে, ধূমপান করলে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। ধূমপানের ফলে রক্তনালিতে চর্বি জমা হয়ে রক্তনালি বন্ধ হয়ে যায়। ফলে মস্তিষ্কে রক্ত পৌঁছতে পারে না এবং স্ট্রোকের ঝুঁকি  বৃদ্ধি পায়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ
রক্তচাপ স্বাভাবিক রাখতে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ
গবেষণায় দেখা গেছে, স্ট্রোকের সময় রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে মস্তিষ্কে কোষ বেশি পরিমাণে ধ্বংস হয়। এ ছাড়া ডায়াবেটিসের কারণে রক্তনালিতে চর্বি জমে যায়। ফলে রক্তনালি সরু হয়ে রক্ত চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে।

পুষ্টিকর খাবার খান
প্রচুর শাকসবজি ও ফলমূল খেতে হবে। প্রতিদিনের খাবারে পাঁচ ভাগের এক ভাগ ফলমূল ও শাকসবজি রাখতে হবে। চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। পটাসিয়ামসমৃদ্ধ খাবার, যেমন—সবুজ শাকসবজি, সয়াবিন তেল, মাছের যকৃৎ খাদ্য তালিকায় রাখতে হবে।

ব্যায়াম করুন
যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে ও ওজন নিয়ন্ত্রণে রেখে স্ট্রোকের ঝুঁকি কমায়।

মানসিক চাপ কমান
মানসিক চাপ কমালে স্ট্রোকের ঝুকি কমানো সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যেভাবে প্রতিরোধ করবেন স্ট্রোক

আপডেট সময় : ০৮:৩১:২০ পূর্বাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪