বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

বুধবার হজ প্যাকেজ ঘোষণা: ধর্ম উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এবারে হজের দু’টি প্যাকেজ ঘোষণা করা হবে।

সোমবার দুপুরে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ‘সম্প্রদায়িক সম্প্রতি ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

গতবারের তুলনায় এবারের হজ প্যাকেজের খরচ কম করা হবে বলেও জানান তিনি। তবে কত কমানো হবে সেই বিষয়ে তিনি কিছুই বলেননি।

ধর্ম উপদেষ্টা বলেন, বিমান ভারা কমানো হয়েছে, সরকারি ট্যাক্স কমানো হয়েছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় হজের খরচ বেড়েছে। তারপরও যে যে খাতে সম্ভব কমানো হবে। কোনো এজেন্সির বিরুদ্ধে হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক না। কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই।

এ সময় তিনি হিলি মাদরাসা মাঠ সংস্কারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিআর ও জিআর প্রকল্প থেকে বরাদ্দ দেয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ধর্ম উপদেষ্টা হিলি স্থলবন্দরের পানামা ওয়ার হাউজ ঘুরে দেখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

বুধবার হজ প্যাকেজ ঘোষণা: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০২:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪