শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪০:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

যানজটের কবল থেকে মুক্তি পেতে চলেছে ভারতের বেঙ্গালুরুর মানুষ। বেঙ্গালুরুতে চালু হতে চলেছে এয়ার ট্যাক্সি, যার মাধ্যমে আধা ঘন্তার রাস্তা পার করা যাবে পাঁচ মিনিটে। মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, সরলা এভিয়েশন এবং বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (বিআইএএল) বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি নিয়ে আসতে চলেছে শহরটিতে।

আপাতত এয়ার ট্যাক্সিটি বেঙ্গালুরুর শহরের প্রধান প্রধান জায়গা থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এর ফলে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না মানুষকে, যাতায়াতের সময় অনেকটা বাঁচবে। এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে। আর সব থেকে বড় কথা হলো- এটি পরিবেশবান্ধব। এর ব্যবহারের মাধ্যমে পরিবেশে কোনো দূষণ ঘটবে না।

এয়ারট্যাক্সির এই প্রোজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই উড়ন্ত ট্যাক্সির প্রোটোটাইপ এখনও তৈরি হয়নি। সেইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতেও কয়েক বছর সময় লাগতে পারে। বিআইএএল-এর মতে, বেঙ্গালুরু এই পরিষেবা শুরু হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। সূত্র: মানিকন্ট্রোল 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি

আপডেট সময় : ০৯:৪০:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪