শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষীপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ধাওয়া করে নুর আলম ওরফে নুরু টেইলার নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে। নিহত নুরু চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পেশায় দর্জি ছিলেন।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলমের (৬০) ছেলে আরিফ হোসেন বলেন, আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইলফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে তাকে মারতে আসছে।শুনে বাবা ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ১০-১২ জন লোক লাঠিসোটা নিয়ে বাড়িতে বাবাকে মারতে আসেন।

পরে তারা ধাওয়া করে বাবাকে এলোপাতাড়ি পেটায়। রক্তাক্ত অবস্থায় বাবাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন জানান, মৃত অবস্থায় নুরু নামে লোকটিকে হাসপাতালে আনা হয়েছে। তার মরদেহ মর্গে আছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, দুর্বৃত্তের হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠানো হবে। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

লক্ষীপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যা

আপডেট সময় : ০৭:৫৫:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪