শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

দক্ষিণ চীন সাগরে টহলরত মার্কিন রণবহর! বাড়াচ্ছে উত্তেজনা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে দৈত্যাকৃতির ইউএসএস কার্ল ভিনসন। গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে টহল দিচ্ছে প্রায় ৩০টি যুদ্ধবিমানে ঠাসা ওই মার্কিন রণবহর। এই ঘটনায় বেজায় চটেছে চীন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার পাল্টা কী চাল চালবে বেজিং? সে প্রশ্নের জবাবের অপেক্ষায় আছে আন্তর্জাতিক মহল।

প্রায় ২৫টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার গত শুক্রবার দক্ষিণ চীন সাগরে লাগাতার টহল দেয়। মার্কিন সেনাবাহিনীর সদস্যরা গায়ে পোশাক চাপিয়ে বিমানে সমরাস্ত্র ‘ফিট’ করছিলেন বলেও জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। ইউএসএস কার্ল ভিনসনের এরকম দাপুটে পদক্ষেপেই থেমে নেই আমেরিকা। মার্কিন সেনেটররা একের পর এক চীন-বিরোধী মৌখিক বোমা দেগেই চলেছেন। মার্কিন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন দাবি তুলেছেন, দক্ষিণ চীন সাগরের দ্বীপে সারফেস টু এয়ার মিসাইল বানানো বন্ধ করতে হবে বেজিংকে।

এদিকে মার্কিন সেনার স্ট্রাইক গ্রুপ কমান্ডারের রিয়ার অ্যাডমিরাল জেমস কিলবি জানিয়েছেন, ইউএসএস কার্ল ভিনসনের টহলদারি মোটেও মার্কিন পেশীশক্তির আস্ফালন নয়। বরং এশিয়া প্যাসিফিকের প্রতি মার্কিন দায়বদ্ধতা প্রমাণ করতে ও মিত্রশক্তির প্রতি আনুগত্যের জন্যই টহল দিচ্ছে মার্কিন রণবহর৷ অতীতেও এমনটা হয়েছে, ভবিষ্যতেও হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন মার্কিন সেনানায়করা। ১৯৭০ থেকে ভিয়েতনামের কাছ থেকে এই অঞ্চলের আধিপত্য ছিনিয়ে নিয়েছে চীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

দক্ষিণ চীন সাগরে টহলরত মার্কিন রণবহর! বাড়াচ্ছে উত্তেজনা !

আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭