শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গও আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৬:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকালে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ আসতে পারে।  দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। ভিসানীতি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় নয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। তারা অল্প সময়ের জন্য আসছেন, তবে সবগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব, তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, সেটাকে এগিয়ে নেয়ার।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকা‌রের স‌ঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়তে ঢাকায় আসছেন তিনি। প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গও আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:২৬:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪