শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শুধু উন্নয়নের গল্প শুনতাম, এখন দেখি ভেতরেও অনেক সমস্যা: এম সাখাওয়াত হোসেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৬:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) নানান সমস্যা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো। এতদিন শুধু পদ্মা সেতু, মেট্রোরেলের নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরেও অনেক সমস্যা।

রবিবার (১ সেপ্টেম্বর) বিজেএমসির প্রধান কার্যালয়ে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ১৫ বছর সমস্যা নয়, চাটুকারিতা নিয়ে তারা বেশি ব্যস্ত ছিল। বিজেএমসিতে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যত সমস্যার কথা শুনলাম তা হতাশাজনক। এসব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।
এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ. আব্দুর রউফ তার বক্তব্যে বিজেএমসির সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হতে নানান সমস্যা- যেমন মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীয়করণে দীর্ঘসূত্রতা এবং বেতন-ভাতা না পাওয়া প্রভৃতি তুলে ধরে এর সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।
বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজেএমসির পরিচালক, উপদেষ্টাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

শুধু উন্নয়নের গল্প শুনতাম, এখন দেখি ভেতরেও অনেক সমস্যা: এম সাখাওয়াত হোসেন

আপডেট সময় : ০৮:০৬:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪