শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

আওয়ামী সময়ে করা ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও সহিংসতায় ক্ষয়ক্ষতি নিরূপণে করা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) কমিশন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তিন সদস্যের এই কমিশন বাতিল করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, ‘কমিশন্স অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী গত ১ আগস্ট গঠন করা তিন সদস্যর তদন্ত কমিশন বাতিল করা হলো।

ওই কমিশনের প্রধান ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। সদস্য হিসেবে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

উল্লেখ্য, গত জুলাইয়ে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কমিশন গঠন করা হয়। কমিশনকে গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ উদঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি এবং এ সময়ে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য বলা হয়। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্বও দেওয়া হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আওয়ামী সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল

আপডেট সময় : ১২:২৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ আগস্ট ২০২৪