সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চিকিৎসার জন্য দ্রুত বিদেশ নেওয়া হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
  • ৮০৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তবে কবে নাগাদ খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি গত ১৫ বছর আন্দোলনের যে ভিত্তি তৈরি করেছে, ছাত্রজনতা সেই আন্দোলনের সফলতা এনে দিয়েছে।

দুঃসময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। অসাধারণ সেই সাহস থেকে এক বিন্দু সরে যাননি খালেদা জিয়া। গণতন্ত্রে পৌঁছাতে এখনো সময় লাগছে। ’বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে। যেকোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে। চক্রান্ত অব্যাহত রেখেছে। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে। প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সবকিছু রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘আবার কোনো নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে। জনগণের অর্জন নষ্ট করতে আবার নতুন কোনো ফ্যাসিবাদ আসে কিনা সেই শঙ্কা আছে। ’ এ সময় নেতাকর্মীদের ঐক্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান মহাসচিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চিকিৎসার জন্য দ্রুত বিদেশ নেওয়া হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৫৭:৩৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪