মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৭০৬ বার পড়া হয়েছে

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দেশটির ফুটবল সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার চুক্তি ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ গত মে মাসে দায়িত্ব নেন। আনচেলত্তির সাথে ব্রাজিলের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তিনি আগেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি পুরো চার বছরের বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে থাকতে চান।

সোমবার আনচেলত্তি বলেন, চুক্তি বাড়ানো নিয়ে তার বা সিবিএফ’র কোনো সমস্যা নেই।

তিনি বলেন, “যখন দুই পক্ষই সম্পর্ক চালিয়ে যেতে চায়, তখন কোনো সমস্যা থাকে না।”

দুর্বল পারফরম্যান্সের কারণে তিনি ডোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেবার পরপরই ব্রাজিলকে দ্রুত দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্ব সম্পন্ন করতে হয়। এখন পর্যন্ত তার অধীনে সেলেসাওরা ১৪টি ম্যাচ জিতেছে, ১০টি ড্র করেছে এবং ৯টিতে হেরেছে।

রিও ডি জেনেইরোর সিবিএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী বিশ্বকাপের আগে বা পরে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করব।”

সাবেক এসি মিলান ও রিয়াল মাদ্রিদ কোচ মজা করে বলেন যে চুক্তি দ্রুত বাড়ানোই ভালো।

এসময় তিনি বলেন, “বিশ্বকাপের আগে বাড়ালে খরচ কম হবে, পরে করলে বেশি হবে। আমি খুব আত্মবিশ্বাসী।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬