সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়, জানা গেছে যে, বাংলাদেশের জন্য একটি অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট শপথ নিয়েছে। যেখানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এ ব্যাপারে চীনের মন্তব্য কী?

উত্তরে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাকে স্বাগত জানায়। চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি। আমরা বাংলাদেশের সব মানুষের সঙ্গে আমাদের ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে অটল আছি।

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর। চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে এবং আমাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন

আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪