শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালাতে গিয়ে, শিক্ষার্থীদের হাতে আটক প্রকৌশলী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪
  • ৮৪৯ বার পড়া হয়েছে

বরিশালে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকারসহ এক প্রকৌশলীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে নগরীর চৌমাথা এলাকায় তাকে আটক করা হয়।

আটক প্রকৌশলীর নাম হারুনর রশীদ। তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিক্ষার্থীদের কাছে স্বীকার করেছেন, পরিবারসহ পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন।

শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপালনকালে আইন ভেঙে একটি প্রাইভেটকার দ্রুত ওভারটেক করছিল। এ সময় শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে দেয়। পরে চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের খবর দেয় শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে সেনা কর্মকর্তা মেজর রাশেদ সাংবাদিকদের জানান, আটক ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। ভারতে যাওয়ার জন্য তিনি পটুয়াখালী এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটক করে, আমাদের খবর দেয়।

সেনা কর্মকর্তা আরো বলেন, প্রকৌশলীর কাছে নগদ ২০লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে আইনের কাছে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালাতে গিয়ে, শিক্ষার্থীদের হাতে আটক প্রকৌশলী

আপডেট সময় : ০৭:৩০:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪