শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

‘কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের ফায়দা নেয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
  • ৮৯৯ বার পড়া হয়েছে

কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের ফায়দা নেয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এসময় সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন রুপ নেয় এক দফা আন্দোলনে।

অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নানান কথা বলেন।

একান্ত সাক্ষাৎকারে সারজিস আলমকে প্রশ্ন করা হয় ডিবি হেফাজতে ৬ সমন্বয়কদের নিয়ে যাওয়ার বিষয়ে। উত্তরে সারজিস বলেন, তারা স্বেচ্ছায় যে যায়নি তা দেশবাসী বুঝছে।

তিনি বলেন, যারা আন্দোলনে স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দেয় তাদের ছোট্ট একটা বক্তব্য দিতে কেন স্ক্রিপ্ট লাগবে। কিভাবে ডিবি এতো সস্তা স্ক্রিপ্ট দেয় তা দেখে ডিবির প্রতি শ্রদ্ধা কমে গিয়েছে।

তাদের এবং তাদের পরিবারকে একবেলা খাইয়ে ভিডিও যে জোর করে করা হয়েছে সে বিষয়েও বলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

‘কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের ফায়দা নেয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে’

আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪