শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিয়ানমারে ফের বিস্ফোরণের শব্দ, সীমান্তে আতঙ্ক টেকনাফ উপজেলার গ্রামবাসী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০০:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

বিপ্লব আহমেদ

মিয়ানমারের রাখাইন রাজ্যের কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মর্টারশেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে। এর ফলে সীমান্ত জনপদ টেকনাফের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ হয়েছে। তবে নাফ নদী ও সীমান্তে বিজিবি-কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।

বুধবার (৩১জুলাই) সকাল ও প্রতিদিন পৃথকভাবে টেকনাফ সীমান্তে আর্টিলারি ও মর্টারশেলের শব্দ শুনতে পায় স্থানীয়রা। এছাড়া সীমান্তে মিয়ানমারের ভেতর মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা রহমত উল্লাহ বলেন, মঙ্গলবার ভোর ও বিকেলে মিয়ানমার থেকে থেমে থেমে মর্টারশেলের শব্দ ভেসে আসে। এসব গোলার শব্দে এখানকার মানুষের মাঝে ভীতি বাড়ছে। ওপারে যুদ্ধ বাড়ায় সেখানে বসবাসকারী রোহিঙ্গারা এপারে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

সীমান্তের আরও কয়েকজন বাসিন্দা বলেন, গত কয়েকদিন ধরে টেকনাফে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে ওপারে যুদ্ধের কারণে টেকনাফের নাইট্যংপাড়া, পুরান পল্লান পাড়া কায়ুকখালীপাড়া, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, কুলালপাড়া, খাংগার ডেইল, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাংয়ের মগপাড়া, আছারবনিয়া, ডেগিল্ল্যা বিল, নয়াপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় মর্টারশেল ও বোমার বিকট শব্দে বাড়ি-ঘর কাঁপছে। কারণ সীমান্তের পূর্ব দিকে মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামে গৃহযুদ্ধ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্টগার্ডের টহল বেড়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলমান রয়েছে। ফলে কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ওপারে সংঘাত বৃদ্ধি পাওয়ায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মিয়ানমারে চলমান সংঘাতে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মিয়ানমারে ফের বিস্ফোরণের শব্দ, সীমান্তে আতঙ্ক টেকনাফ উপজেলার গ্রামবাসী

আপডেট সময় : ১২:০০:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪