শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হার্ট ভালো রাখার তিন মূল মন্ত্র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৮:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ৮১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

বাংলাদেশে প্রবীণ মানুষেরা যেসব রোগে মারা যান তার শীর্ষেই আছে হৃদরোগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা তথ্য অনুযায়ী অল্প বয়সেও হৃদরোগে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে বাংলাদেশে।

চিকিৎসকরা বলছেন হৃদরোগের চিকিৎসার চেয়ে হৃদরোগ প্রতিরোধ উত্তম। কাজেই জেনে নিন হার্ট ভালো রাখার সহজ তিন মন্ত্র-

১) শরীরচর্চা

হার্ট সুস্থ রাখতে শারীরিক শ্রম খুব গুরুত্বপূর্ণ।

হার্ট ভাল রাখার জন্য কার্ডিয়ো ব্যায়াম জরুরি। হাঁটা, দৌড়নো হতে পারে,ব্যাডমিন্টন, সাইকেল, সাঁতার কাটার মত ব্যায়াম করা যেতে পারে এই ক্ষেত্রে। প্রতিদিন অন্তত আধা ঘন্টা ব্যায়ামের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে হৃদরোগ।

২) খাবার

তেল মশলাদার খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হার্ট ভালো রাখতে ভাত, রুটি, ডাল, সবজি, ডিম, মাছ, মাংস, ফলমূল, দুধ— সব পরিমিত পরিমাণে খেতে হবে।

যেসব খাবারে প্রচুর পরিমাণে আঁশ আছে সেসব খাবার খাওয়া উচিত। আঁশ যুক্ত খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সাহায্য করে । শিম ও মটরশুঁটি জাতীয় সবজি, কলাই ও ডাল জাতীয় শস্য এবং ফলমূল আঁশ জাতীয় খাবার।

৩) নিষিদ্ধ খাবার

হার্ট ভালো রাখতে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা ভালো। প্রতিদিনের খাবারে চিনির পরিমাণ কমালে তফাতটা খুব সহজেই ধরা পড়ে। মিষ্টি জাতীয় খাবার কম খেলে তা উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।  শুধু মিষ্টি নয় খাবারে লবনের পরিমাণ নিয়ন্ত্রণেও হার্ট ভালো থাকে।

যেসব খাবারে বেশি জমাট-বাঁধা চর্বি থাকে সেসব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় যা হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। চিজ, দই, লাল মাংস, মাখন, কেক, বিস্কিট ও নারকেল তেলে প্রচুর পরিমাণে জমাট-বাঁধা চর্বি থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

হার্ট ভালো রাখার তিন মূল মন্ত্র

আপডেট সময় : ১০:০৮:১৫ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ জুলাই ২০২৪