শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৫:২৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ৮১৯ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্সঃ

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে বিজয় (২৩), একই গ্রামের কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ (১৪), সিরাজুল ইসলামের ছেলে শিহাব, আব্দুর রাজ্জাক প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম ও সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে শিশির (১৫)।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন‌। হাসপাতালে নেওয়ার পর আরও দুই মারা যান। এ ঘটনায় আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও শফিকুল ইসলাম শামীম বলেন, ৩ জন ঘটনাস্থলে মারা গেছেন। ২ জন হাসপাতালে মারা গেছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহীতে চলে গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫

আপডেট সময় : ০৭:২৫:২৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ জুলাই ২০২৪