রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতা-কর্মী কারাগারে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে নাশকতার দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- তিতুদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউদ্দিন, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, লুৎফর রহমান, যুবদল নেতা নাসির উদ্দিন খেদু, যুবদল নেতা নাহারুল ইসলাম মাস্টার, সরোয়ার হোসেন, মহিউদ্দিন মহি, যুবদল নেতা জালার উদ্দিন, দর্শনার আজমুল হকসহ আরও অনেকে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল বলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার নাশকতার দুটি মামলায় ৩২ জন নেতা-কর্মী চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিজ্ঞ বিচারক মো. রিপন হোসেন একটি মামলায় ১৫ জন ও অপর মামলায় ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিতার নামে ভুল থাকায় বাকি তিনজনের আবেদন আদালত গ্রহণ করেননি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার পুলিশ-প্রশাসনসহ সবকিছু হাতের মধ্যে নিয়ে নিয়েছে। মানুষের বিচার বিভাগের প্রতি যে আস্থা ছিল, সেটিও হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতা-কর্মী কারাগারে

আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪