শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২ দিন ভোগান্তির পর যানবাহন চলাচল শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রায় দু’দিনের চরম দুর্ভোগ-ভোগান্তির পর অবশেষে ঢাকাসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুরে মালিক-শ্রমিকের নিয়ে বৈঠকের পর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান কর্মবিরতি প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এরপরই রাজধানীসহ দেশের জাতীয় ও আঞ্চলিক সড়কে সব রকমের গাড়ি চলাচল শুরু হওয়ার খবর আসছে।

এ বিষয়ে ঢাকা জেলা বাসচালক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা নৌ-পরিবহনমন্ত্রীর কথা শুনেছি। পরিবহন অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা মেনে নিয়েছি। গাড়ি বের করার জন্য বাস টার্মিনালে মাইকিং করা হয়েছে। এখন সব জায়গায় গাড়ি বের করার জন্য নির্দেশনা দিচ্ছি।

গাবতলীর একটি পরিবহনের ব্যবস্থাপক জানান, শ্রমিক নেতারা আমাদের ফোন করে বলেছে গাড়ি ছাড়া যেতে পারে। এজন্য গাড়ি ছাড়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

প্রসঙ্গত, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কোনো রকম ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা।

এদিকে মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি করে ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

২ দিন ভোগান্তির পর যানবাহন চলাচল শুরু !

আপডেট সময় : ০৪:৪৩:১১ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭