সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মেক্সিকোর নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪
  • ৭৯৪ বার পড়া হয়েছে

মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি দক্ষিণ আমেরিকার এই দেশটির সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরোা জোরদারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্লদিয়া শিনবাউম পারদোকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ইউনাইটেড মেক্সিকান স্টেটের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

শেখ হাসিনা বলেন, আপনার বিজয় শুধু আপনার ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলিই প্রদর্শন করে না, বরং লিঙ্গ সমতা এবং প্রতিনিধিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলকও। এটি এমন একটি ক্ষেত্র, যেখানে বাংলাদেশ তার উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে গর্ব করে।

প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম পারদোর নতুন দায়িত্বের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং দুদেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ও সহযোগিতা বৃদ্ধিতে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সূত্র : বাসস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মেক্সিকোর নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুন ২০২৪