বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় স্বামীর শরীরে গরম পানি ঢেলে পালিয়ে যায় স্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৫১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ আবু হানিফ মোঃ বায়েজিদ –

স্ত্রীর ছোড়া গরম পানিতে মোহস্তাফিজুর রিপন নামে গাইবান্ধার এক ব্যক্তির শরীরের প্রায় ত্রিশ শতাংশ ঝলসে গেছে। গত (১১ সেপ্টেম্বর) রবিবার সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে গাইবান্ধা পৌর শহরের সুখনগর এলাকার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। বউয়ের ছোড়া গরম পানিতে আহত মোস্তাফিজুর রহমান রিপন ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় গাড়ীর সুপারভাইজার। পারিবারিক কোলাহলের জেড়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

স্থানীয়রা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়িতে ঘুমাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান রিপন। ভোর ৫ টার দিকে ঘুমন্ত রিপনের শরীরে স্ত্রী শাবানা বেগম ফুটান্ত গরম পানি ঢেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় তার চিৎকারে মা দরজা খুলে দেখেন, রিপনের চোখসহ মাথার দিকের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। ঘটনার পরপর বাড়ি থেকে পালিয়ে যায় স্ত্রী শাবানা। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর রহমান সাংবাদিকদের বলেন,গরম পানিতে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি শরীর ঝলসানো অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। তাকে সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে তার অবস্থার অবনতি হলে সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক ওয়াহেদ জানান, ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আহতের স্ত্রী শাবানা পলাতক রয়েছেন। আহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে এখনো কেউ এঘটনায় থানায় কোন এজাহার প্রদান করেনি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় স্বামীর শরীরে গরম পানি ঢেলে পালিয়ে যায় স্ত্রী

আপডেট সময় : ০২:৫১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২