বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ আগস্ট ২০২২
  • ৭৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিপুর গ্রামে সাপের কামড়ে মুন্নী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শিশু মুন্নী খাতুন ওই গ্রামের বশির মিয়ার মেয়ে। সে কাশিমপুর ব্র্যাক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে মুন্নী খাতুন বড় বোনের সঙ্গে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিল। ভোরে বিষধর সাপ তাকে ছোবল দেয়।

যন্ত্রণা শুরুর পর বাবা-মাকে জানালে তারা শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার চেষ্টা করে। পরে অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৬:০২:১৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ আগস্ট ২০২২