বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে চোরের ঘুষিতে মাল্টা চাষি নিহত

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
  • ৭৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহে চোরের ঘুষিতে মনু পাঠান (৬৫) নামে এক মাল্টা চাষির মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামে। নিহত মনু পাঠান ওই গ্রামের মৃত আলী পাঠানের ছেলে। নাজমুল হুদা নামে এক গ্রামবাসি জানান, মনু পাঠান বাড়ির পাশের ১৫ কাঠার একটি জমিতে মাল্টার আবাদ করেন।

মাল্টা খাওয়ার উপযোগী হওয়ায় তিনি ওই বাগান প্রতি রাতে পাহারা দিতেন। রোববার রাতে বাড়ির ছাদ থেকে মাল্টা বাগান দেখছিলেন তিনি। এমন সময় দুই যুবক বাগানে প্রবেশ করে ফল ছিঁড়তে থাকে। এ দৃশ্য দেখে মনু পাঠান বাগানে যান। এসময় এক যুবক পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলেন তিনি। ওই যুবক মনু পাঠানকে কিলঘুষি মারলে তিনি বুক গেলো বলে চিৎকার করে ওঠেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে চোরের ঘুষিতে মাল্টা চাষি নিহত

আপডেট সময় : ০৮:৩৯:৫৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২