বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ গ্রামে পৌঁছেছে ডেপুটি স্পিকার মরদেহ

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪০:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২
  • ৭৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আবু হানিফ,মোঃ বায়েজিদ –

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মরদেহ ঢাকা থেকে তার জন্মস্থান গাইবান্ধার সাঘাটায় এসে পৌঁছেছে।

সোমবার (২৫ জুলাই) দুপুর ১টা ৩২ মিনিটে উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহবাহী সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারটি অবতরণ করে।
এরপর সর্বসাধারণে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি গটিয়া গ্রামে নেওয়া হবে।

সেখানে বিকেল সাড়ে ৫টায় শেষ জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ফজলে রাব্বী মিয়ার ছোট ভাই মো. ফরহাদ রাব্বী ও মেয়ে ফাজানা রাব্বী বুবলি জানান, জানাজা নামাজ ও কবর খননসহ দাফনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও দুই ছেলের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে, গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে আমেরিকার মাইন্ট সাইন হাসপাতালে ইন্তেকাল করেন ফজলে রাব্বী মিয়া।

এর আগে সোমবার সকাল পৌনে ৯টার দিকে যুক্তরাষ্ট্র থেকে ফজলে রাব্বী মিয়ার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। তার প্রথম জানাজা সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বী মিয়া। পেশায় আইনজীবী ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন।

এছাড়া তিনি জাতীয় সংসদের পরপর দুইবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

নিজ গ্রামে পৌঁছেছে ডেপুটি স্পিকার মরদেহ

আপডেট সময় : ০১:৪০:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২