বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জের সাবেক প্রথম মেয়র মাওলানা হানিফ এর মৃত্যু

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ণ, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৭৬৯ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ নাজমুল ইসলাম (মিলন)-

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার প্রথম সাবেক মেয়র মাওলানা মোঃ হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ পৌরসভার প্রথম সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

একই দিন দুপরে নিজ গ্রামের বাড়ী উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

তিনি সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মরহুম আলী আকবর এর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তার ৩ ছেলে ও ১ মেয়ে।
বীরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর, সাবেক মেয়র ও সাবেক পৌর প্রশাসক মাওলানা মোঃ হানিফ ২৪ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইবনে সিনা হাসপাতাল বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যন, সাবেক এমপি আমিনুল ইসলাম, পৌর মেয়র মোশারফ হোসেন বাবুল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা সাবেক আমীর চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যন মাওঃ আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর জেলা আমীর (উত্তর) অধ্যক্ষ আনিছুর রহমান, দক্ষিন আমীর আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম, কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যন মামুনুর রশিদ উপস্থিত হয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

ক্যাপশন- বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় বীরগঞ্জ পৌরসভার প্রথম সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জের সাবেক প্রথম মেয়র মাওলানা হানিফ এর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ণ, সোমবার, ২৫ জুলাই ২০২২