বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে গ্রাহকদের ঋণ দেওয়ার নামে গাক এনজিও’র প্রতারণা

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১৮:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৮০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি এনজিও’র বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও গ্রাহকদের সাথে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে হাটগোপালপুর এলাকার গ্রাহক ও ব্যবসায়ীরা।

প্রতিবাদে অফিসও ঘেরাও করে তারা। জানা গেছে, ২০২১ সালের ২৯ আগস্ট গ্রাম উন্নয়ন কর্ম (গাক) হাটগোপালপুর বাজারে শাখা স্থাপন করে। এরপর থেকেই সংস্থাটি এলাকায় ঋণ দেওয়ার নামে সদস্য সংগ্রহ শুরু করে। ইতিমধ্যে ৩’শ সদস্য সংগ্রহ করেছে তারা। গ্রাহকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার নাম করে ১৩০ টাকা চাঁদা নিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে সদস্য করা হয়।

সেই সাথে প্রতি লাখে ৫ হাজার টাকা করে সঞ্চয় জমা নিয়েছে। এর কয়েক সপ্তাহের মধ্য গ্রাহকদের ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক মাস যাবত ঋণ দেওয়ার নামে দিনের পর দিন ঘুরাচ্ছে। ব্যবসায়ীদের কাছ থেকে ব্লাক চেক নিয়ে ঋণ না দিয়ে দিনের পর দিন হয়রানি করছে। ভুক্তভোগী পানামী গ্রামের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমাকে ঋণ দেওয়ার কথা বলে ৩ টি ব্লাক চেক নিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পর ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা থাকলেও এখনো তারা ঋণ না দিয়ে দিনের পর দিন ঘুরাচ্ছে।

এখন টাকাও দিচ্ছে না আবার চেকও দিচ্ছে না। শিহাব উদ্দিন নামের আরেক গ্রাহক অভিযোগ করে বলেন, আমাকে ৩ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে দিনের পর দিন ঘুরাচ্ছে। আমার কাছ থেকে ঋণ দেওয়ার কথা বলে কিছু টাকাও নিয়েছে। কিন্তু এখনো টাকা দিচ্ছে না।

একই অভিযোগ করেন, আহম্মদ আলী, তুলনা খাতুন, ইন্দ্রজিৎ নামের কয়েকজন গ্রাহক। তাদের ঋণ দেওয়ার আশ্বাস দিলেও টাকা দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অভিযুক্ত ওই শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, টাকা দেওয়ার কথা ছিল ঠিকই। আমার কিছু করার নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষের কথা অনুযায়ী আমি গ্রাহকদের কাছ থেকে সময় নিচ্ছি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে গ্রাহকদের ঋণ দেওয়ার নামে গাক এনজিও’র প্রতারণা

আপডেট সময় : ০৩:১৮:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৫ জুলাই ২০২২