বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে ভিজিএফ’র চাল বিতরনে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ণ, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৭৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী ইউনিয়নবাসী। এতে ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিয়ে কয়েকশত নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহন করে।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৩০ জন, ৪নং ওয়ার্ডে ২৪০ জন, ৬নং ওয়ার্ডে ১১৬ জন, ৭নং ওয়ার্ডে ৯৫ জন, ৯নং ওয়ার্ডে ২১০ জন ও মহিলা সংরক্ষিত ৪ ৫ ও ৬নং ওয়ার্ডের মোট ৯০ জন অসহায়ের কার্ড থাকলেও চাল পাইনি বলে অভিযোগ উঠেছে। যাদের কার্ড বরাদ্দ আছে তারা এই উপহার সামগ্রী না পেয়ে ক্ষোভে ফুসে উঠেছে। বক্তারা বলেন, হতদরিদ্রদের ভিজিএফ’র চালের কার্ডে নাম থাকলেও চেয়ারম্যান আলতাফ হোসেন নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করেন।

এমনকি সবাইকে চাল না দিয়ে তা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করা হয়। এসময় সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে চেয়ারম্যানের অপসারনের দাবি জানান তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাজার গোপালপুর চৌরাস্তা মোড়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ভিজিএফ’র চাল বিতরনে অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ণ, রবিবার, ১৭ জুলাই ২০২২