বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

বন্যার পানিতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৭৫৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে বন্যার পানিতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।  বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হচ্ছে- উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার মেয়ে এএসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৪) এবং ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌরভ মিয়া (১০)।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে চারজন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষার্থীদের চাচা আমিনুল হক ছোট নৌকা নিয়ে রাজনগর গ্রাম থেকে পাশের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। তামান্না আক্তার (১৪), সাইফুল (১৫) এবং রুমি আক্তার (১৬) নামের তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে এবং সৌরভ তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল।

পথে গোজাউড়া হাওরে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সৌরভসহ তিনজনকে উদ্ধার করে। পানিতে ডুবে যাওয়া অসুস্থ সৌরভকে দোয়ারাবাজার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌরভের বোন নিখোঁজ তামান্না আক্তারকে দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওর থেকেই উদ্ধার করে পুলিশ।

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি বেদনাদায়ক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃতদের পরিবারকে ৪০ হাজার টাকা দিয়েছেন। দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

বন্যার পানিতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৭:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২