বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৩:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৭৬৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারি নিহত হয়েছেন। আহত হয়েছে ওই মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম রাশেদ।

মঙ্গলবার রাত ৮টার দিকে খালেকের ইটভাটার অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহত পথচারির পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম রাশেদ (২৭) চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার মৃত গোলাম দরবেশের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে দশমাইল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন রাশেদ। নয়মাইল ইটভাটার কাছে পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক যুবককে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

আহত রাশেদের মাথা-পাসহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, চালক আহত

আপডেট সময় : ০৬:৩৩:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৫ জুন ২০২২