বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

সিজারে নবজাতকের মৃত্যু, হাসপাতাল বন্ধ ঘোষণা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে ডেলিভারিতে ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার সত্যতা পেয়ে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, রোববার (১২ জুন) রাতে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া উত্তরপাড়া গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সন্তান সম্ভবনা রোকসানা আক্তারকে সোনাইমুড়ীর আল খিদমাহ জরুরি সেবা ও নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাতে অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে ওই গৃহবধূর সিজার অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হয় এবং গৃহবধূর জরায়ু, পায়ুপথ কেটে ফেলার অভিযোগ উঠে।

সিভিল সার্জন আরও বলেন, অভিযোগ পেয়ে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খালেদা আক্তারকে প্রধান করে তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়।

সোমবার দুপুরে তদন্ত কমিটি ওই হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও প্রসূতির অবস্থা আশংকাজনক হওয়ার সত্যতা পান। পরে বিকালে হাসপাতালটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয় বলে জানান সিভিল সার্জন।

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, “চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সোনাইমুড়ীর আল খিদমাহ নামের বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্তে সত্যতা পেয়ে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।”

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, রোগীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

সিজারে নবজাতকের মৃত্যু, হাসপাতাল বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১২:৫৫:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুন ২০২২