সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

  • আপডেট সময় : ১২:১৫:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও আহত হয়েছেন আরো ৮৪ জন । শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজধানী কায়রো থেকে ৩০০ কিলোমিটারের বেশি দূরের নীল নদের পার্শ্ববর্তী শহর তাহতায় এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর: রয়টার্স

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, একই পথে একই দিক থেকে আসা একটি ট্রেনের জরুরি ব্রেক অজ্ঞাত ব্যক্তিরা চেপে ধরায় পেছনের অন্য একটি ট্রেন সেটিতে আঘাত হানে। চলন্ত একটি ট্রেনের ব্রেক চেপে ধরায় সেটি থেমে যায় এবং একই দিক থেকে আসা অন্য ট্রেনটি থেমে থাকা ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রেন দু’টি লাইনচ্যুত হয়ে পড়ে আছে। দু’টি ট্রেনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী কায়রো থেকে ৩৬৫ কিলোমিটার দূরে নীল নদ ঘেঁষা তাহতা শহরের এই ট্রেন দুর্ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, খুব বেশি গতিতে না ছুটতেই ট্রেন দু’টির সংঘর্ষ হয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষ ৩২ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে কয়েকডজন অ্যাম্বুলেন্সে করে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই দুর্ঘটনায় ৮৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

উত্তরপূর্ব আফ্রিকা অঞ্চলে মিসরের সবচেয়ে পুরোনো এবং দীর্ঘ রেলওয়ে সংযোগ রয়েছে। দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত

আপডেট সময় : ১২:১৫:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ মার্চ ২০২১