বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

দামুড়হুদায়  সরকারি জমি দখল করে  দোকান ঘর নির্মাণের মহাৎসব

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৬:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জানুয়ারি ২০২১
  • ৭৭২ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সন্নিকটে  বাংলাদেশ সরকারের নামে রেকর্ডকৃত ১নং খাস খতিয়ানের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে দোকানগুলোর নির্মাণ কাজ চলে আসছে।

সরকারি জমি দখলকারীরা প্রভাবশালী হওয়ায় বারবার তাদের নির্মাণ কাজ বন্ধ করতে  বললেও তারা কোনো কর্নপাত করেননি বলেও জানান ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, দামুড়হুদা  উপজেলার কার্পাসডাঙ্গা ব্রীজ মোড়ে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে সরকারি খাস জমিতে কার্পাসডাঙ্গা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জবরদখল করে বাঁশ-টিন দিয়ে দোকান ঘর নির্মাণ করে আসছে বেশ কিছু দিন ধরে। এসব নির্মাণাধীন দোকান ঘর রাতের আঁধারে কিংবা সরকারি ছুটির দিনে বেশিরভাগ সময় নির্মাণ কাজ করা হচ্ছে বলেও জানা যায়।

এ বিষয়ে কার্পাসডাঙ্গা  ইউনিয়ন  ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, সরকারি জমিতে ঘর নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি। ছুটির দিনে তারা এসব অবৈধ দোকান ঘর নির্মাণ করছে। তাদেরকে একাধিক বার নিষেধ করার পরও তারা শুনতে নারাজ। আমি ইউএনও ও এসিল্যান্ড স্যারকে বিষয়টি জানিয়েছি।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  খলিলুর রহমান ভুট্টু জানান, জানতে পেরেছি স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি সরকারি  জমিতে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করছে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, সরকারি জমিতে ঘর নির্মাণের বিষয়টা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং দখলবাজদের সকল প্রকার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ২দিনের সময় বেঁধে দিয়েছি। নিদৃষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযান পরিচালনা আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হবে।   #  #

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

দামুড়হুদায়  সরকারি জমি দখল করে  দোকান ঘর নির্মাণের মহাৎসব

আপডেট সময় : ১১:১৬:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ৬ জানুয়ারি ২০২১