বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য

ঝিনাইদহে সবজি বিক্রেতাসহ জোড়া খুন!

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • ৮০৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ২৪ ঘণ্টার ব্যবধানে সবজি বিক্রেতাসহ জোড়া খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাদলের ছেলে সবজি বিক্রেতা আতিয়ার রহমান (৪১) ও শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামের আব্দুর রব।
জানা যায়, গতকাল সকালে আতিয়ার রহমান এনায়েতপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে আশাদুলের কাছে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে স্থানীয় রহিম মেম্বার, স্বপন মাস্টারসহ আরও কয়েকজন মিলে আশাদুলের পক্ষ নিয়ে তরকারি বিক্রেতাকে মারপিট করতে থাকেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা আতিয়ার রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, আতিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে, গত সোমবার শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামের আব্দুর রবের সঙ্গে চাচাত ভাই হযরতের মধ্যে জমিতে পেঁয়াজ লাগানো নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুর রবসহ উভয় পরিবারের ৬ জন জখম হন। আহতদের মধ্যে আব্দুর রবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল আব্দুর রবের মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক

ঝিনাইদহে সবজি বিক্রেতাসহ জোড়া খুন!

আপডেট সময় : ০৭:২৬:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০