সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

মেহেরপুরের গাংনীতে পোল্ট্রিফিড ব্যবসায়ীর ঝুলন্ত লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৩৬:৩২ অপরাহ্ণ, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীর পোল্ট্রিফিড ব্যবসায়ী জাফর আলীর (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইকপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের জিকে খালের পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাফর আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে। জাফর আলী গাংনী উপজেলা শহরের কাঁচাবাজারে পোল্ট্রিফিডের ব্যবসা করে আসছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর থানা পুলিশের একটি দল জাফর আলীর মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্র জানায়, জাফর আলী গত সোমবার সকালে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর সন্ধান পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যা করেছে, এ বিষয়ে স্পষ্ট না।
মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ মোবাইল ফোনে জানান, সকালে এলাকাবাসী জিকে খাল পাড়ের বাগানের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

মেহেরপুরের গাংনীতে পোল্ট্রিফিড ব্যবসায়ীর ঝুলন্ত লাশ!

আপডেট সময় : ০৬:৩৬:৩২ অপরাহ্ণ, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০