সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

ঝিনাইদহে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ: প্রতিবাদ সমাবেশ

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৮০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল চৌধুরী ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মানহানীর অভিযোগের প্রতিবাদে নিন্দাও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে জরুরী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে এ মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমদের সময়ের উপজেলা প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, ডিবিসি টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আবদুর রহমান মিল্টন, সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু,ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার, প্রেসক্লাবের সহ সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আবদুল জাব্বার, মানবজমিন প্রতিনিধি ওয়ালিউল্লাহ ওলি, খবরপত্রের উপজেলা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, দৈনিক যশোরের শৈলকুপা প্রতিনিধি নোমান পারভেজ, প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক ও রবি বার্তার জেলা প্রতিনিধি তুহিন জোয়ার্দ্দার, বর্তমান কথার জেলা প্রতিনিধি বকুল, এই আমার দেশের শৈলকুপা প্রতিনিধি আবদুল আলীম সহ আরো অনেকে। উল্লেখ্য কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের জালিয়াতির ঘটনা নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে গত ১৬ই নভেম্বর আদালতে মানহানীর অভিযোগ দায়ের করেন সদ্য বরখাস্তকৃত ক্যাশ কর্মকর্তা আঃ সালাম ও মাঠকর্মী আজির আলী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

ঝিনাইদহে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ: প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২০