সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে পাওয়ারট্রিলারের সংঘষে ব্যবসায়ী নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ৮০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় গরু বহনকারী আলমসাধু ও পাওয়ারট্রিলারের সংঘর্ষে আলমগীর বিশ্বাস (৫৪) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গার কালিদাসপুর বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে আলমডাঙ্গার আল-আরাফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আলমগীর বিশ্বাস কুষ্টিয়া ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে। আহতরা হলেন- কুষ্টিয়া ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ওমর আলীর ছেলে আশরাফুল ও একই গ্রামের আনোয়ার আলীর ছেলে নসিমন চালক ফিরোজ আলী।

জানা যায়, দুপুরে কুষ্টিয়া পশ্চিম আব্দালপুর গ্রাম থেকে কয়েকজন গরু ব্যবসায়ী আলমসাধুযোগে গরু নিয়ে আলমডাঙ্গা পশুর হাটে আসছিলেন। এ সময় আলমডাঙ্গার কালিদাসপুর নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি পাওয়ারট্রিলারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর বিশ্বাসের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আলমসাধুর চালকসহ আরও এক গরু ব্যবসায়ী। পরে আহতদের উদ্ধার করে আলমডাঙ্গার আল-আরাফা ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে পাওয়ারট্রিলারটি জব্দ করে থানায় নেয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, গরু পরিবহনে ব্যবহৃত আলমসাধু ও পাওয়ারট্রিলারের সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা-কবলিত যানবাহন ও পাওয়ারট্রিলার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখন নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে পাওয়ারট্রিলারের সংঘষে ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০