সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৪২:০২ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে পৃথক দুটিস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দামুড়হুদা উপজেলার হানুরবাড়াদি কাজীপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে সাইদুর রহমান লিখন (৪৮) ও সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে আনিসুর রহমান (৫৭)। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি কাজীপাড়ায় সাইদুর রহমান লিখনের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। একই অভিযানিক টিম সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

এসময় ১শ’ ৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদুর রহমান লিখনকে ৮ মাসের বিনাশ্রম কারাদ- ও ২শ’ টাকা জরিমানা করেন এবং আনিসুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

আপডেট সময় : ০২:৪২:০২ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২০