সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

শৈলকুপায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ৭৯০ বার পড়া হয়েছে

তারেক জাহিদ, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর লাঠি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। কালের ক্রমে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে ভীড় করে নানা বয়সের মানুষ। গ্রামীণ এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা। কেউ হেটে আবার কেউবা ভ্যান বা মোটর সাইকেল যোগে সোমবার দুপুরের পর থেকে শৈলকুপার বড়দাহ গ্রামের হাইস্কুল মাঠে আসতে শুরু করেন। উদ্দেশ্যে গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা দেখা। সুর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পরলেই শুরু হয় খেলা। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে যেন চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাচিয়ে রাখতে সরকারি পৃষ্টপোষকতার মাধ্যমে নিয়মিত আয়োজন করার দাবি দর্শকদের। মানুষকে আনন্দ দিয়ে নিজে আনন্দ পাওয়ার জন্যই এ খেলা করেন বলে জানান অংশগ্রহণকারী খেলোয়াড়রা। সমাজ থেকে অন্যায় অপরাধ দুর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজক ইবি ছাত্রলীগের সাবেক নেতা ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুজার গিফারী গাফফার।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা অবধি চলা এ লাঠিখেলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের ১০ টি লাঠিয়াল দল অংশগ্রহণ করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

শৈলকুপায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০