বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

নাটোরের গুরুদাসপুরে ভ্যান চুরির অপবাদ দিয়ে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০
  • ৯২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:নাটোরের গুরুদাসপুরে ভ্যান চুরির অপবাদ দিয়ে ছাবলু সরদার (৩৮) নামের এক রাজমিস্ত্রীকে বেধরক পিটিয়ে রক্তত্ব জখম করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লায় ওই ঘটনা ঘটেছে। আহত ছাবলুর ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।

এ ঘটনায় আহত ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে আবুহান সরদার, জামাল সরদার, নায়েব সরদার, আয়ুব সরদারসহ ৬জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত ছাবলু সরদার ও অভিযুক্তদের বাড়ি একই মহল্লায়। তারা পরস্পর আত্মীয়।আহত ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম জানান, ভ্যান চুরির মিথ্যা অভিযোগ দিয়ে তার স্বামীকে বেধরক পিটানো হয়েছে। তিনি অভিযুক্তদের বিচার দাবি করেছেন।
তিনি আরোও বলেন, তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রী। স্বামীর উপর্জনের টাকা দিয়েই চলে অসুস্থ শ্বশুরের চিকিৎসা। এছাড়া দুই ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চলে সেই আয়েই। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তিটিকে পিটিয়ে যখম করায় তারা অসহায় হয়ে পড়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে- অভিযুক্তরা রাজমিস্ত্রী ছাবলুকে পাটের রশি দিয়ে বেঁধে কাঠের বাটাম ও লোহার জিআইপাইপ দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
অভিযুক্ত আবুহানের স্ত্রী মোছাঃ রেবেকা পারভীন জানান, প্রতিবেশি ছাবলু দেবরের ভ্যান চুরি করেছে এমন অভিযোগে তার স্বামীসহ অন্যরা সামান্য মারধর করেছেন।এঘটনায় অন্য অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ছাবলুর স্ত্রীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

নাটোরের গুরুদাসপুরে ভ্যান চুরির অপবাদ দিয়ে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে জখম

আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০