বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম আজ ১৯ জানুয়ারি (সোমবার) শুরু হয়েছে। সকাল থেকে মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভর্তি কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালে সরেজমিনে ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। এ সময় তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ, সুশৃঙ্খল ও সময়োপযোগীভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান লক্ষ্য। ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতারও আহ্বান জানান তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

আপডেট সময় : ০৪:০৩:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬