শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
  • ৭৩৯ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত হুমায়ুন কবির (২৮) স্থানীয় মিঠাছড়া বাজারের সবজি ব্যবসায়ী ছিলেন।তার বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াস এলাকায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ গাড়ির চাপায় থেঁতলে যায়। বাইকটি পাশেই পড়ে ছিল। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের স্বজনরা জানিয়েছে, প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন।পথিমধ্যে মহাসড়কের বাইপাস এলাকায় গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সকাল ১১টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।নিহত হুমায়ুন সম্প্রতি পুত্র সন্তানের পিতা হয়েছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০২:২৭:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬