মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর হাসপাতালের করোনা সাসপেক্টটেড ইউনিটে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ৪২ জনের মরদেহ দাফন-কাফন সম্পন্ন করল ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান এই মহৎ কাজটি করে যাচ্ছেন।
গতকাল সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টটেড ইউনিটে মৃত্যুবরণকারী ব্যক্তিরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন (৭৫) ও যশোর ভায়না গ্রামের মোহন দাস (৪৭)। তাঁরা দুজনই সর্দি, কাঁশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টটেড ইউনিটে ভর্তি হয়েছিলেন। করোনা উপসর্গ থাকায় তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খানের তত্ত্বাবধানে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু হানিফের নেতৃত্বে লাশ দাফন কমিটির মাধ্যমে স্থানীয় গোরস্থানে বেলা দুইটার দিকে মরহুম মোফাজ্জেল হোসেনের মৃতদেহ দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

ঝিনাইদহে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু!

আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২০