শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রাম্পের বক্তব্যে বিভ্রান্তিতে সুইডিসরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আলোচনা-সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। আর তিনি এবার বিভ্রান্তিতে ফেলে দিয়েছেন সুইডিসদের। শনিবার সন্ধ্যায় ফ্লোরিডায় তার এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “আপনারা দেখুন জার্মানিতে কী ঘটছে। সুইডেনে গতরাতে কী ঘটেছে। কে একথা বিশ্বাস করবে? তারা ব্যাপক সংখ্যায় (শরণার্থী) নিয়েছে এবং এখন তাদের এমন সমস্যা হচ্ছে যা তারা চিন্তাও করতে পারেনি। ”

তবে, সুইডেনে আগের দিন রাতে আসলে কী ঘটেছিল সে বিষয়ে ট্রাম্প পরিষ্কার করে কিছু বলেননি। এ বিষয়ে স্বয়ং সুইডিস প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট তার টুইটারে লেখেনে, ‘সুইডেন? সন্ত্রাসী আক্রমণ? তিনি কি কিছু খেয়েছেন? সবার মনে প্রশ্ন’।

আসলেই সেদিন সুইডেনে কিছু ঘটেছিল কিনা না সে বিষয়ে সেদিন সুইডেনের সরকারি টুইটার অ্যাকাউন্ট পরিচালনাকারী স্কুল লাইব্রেরিয়ান এমা লেখেন, ‘না। ইডেনে কিছু হয়নি। কোন সন্ত্রাসী আক্রমণ ঘটেনি। দেশের প্রধান খবর ছিল স্কুলছাত্রদের সংগীত প্রতিযোগিতা।

তবে, শুক্রবার রাতে ফক্স নিউজ টিভিতে সুইডেনে শরণার্থীরা আসার পর দেশটিতে বন্দুক নিয়ে সহিংসতা এবং ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। সেটাকে কিছু মানুষ সেদিনের ঘটনা বলে মনে করে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

উল্লেখ্য, সুইডেনে ২০১৩ থেকে শরণার্থীরা যাওয়া শুরু হবার পর কোনো সন্ত্রাসী আক্রমণ হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ট্রাম্পের বক্তব্যে বিভ্রান্তিতে সুইডিসরা !

আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ণ, সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭