বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল

ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস !

  • আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ দিনের ছুটি শেষে আজ অফিস-আদালত খুলেছে। খুলেছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও।
সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঈদুল আজহার ৩ দিন ছুটি ভোগ শেষে আজ থেকে কাজে যোগ দিয়েছেন।
গত শুক্রবার থেকে ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয়। পরদিন শনিবার ঈদুল আজহা পালিত হয়। রোববার ছিল ঈদের ছুটির শেষ দিন।
মহামারীকালের ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে।
এবারের ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। তারা কর্মস্থল ত্যাগ করতে পারেননি। গত ১৩ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কর্মস্থল ত্যাগ না করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভা থেকে ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়।
এদিকে ঈদে গার্মেন্টসসহ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটিও ৩ দিন রাখা হয়। ঈদের আগে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র পক্ষ থেকে গার্মেন্টস কর্মীদের ঈদে রাজধানী ছেড়ে না যাওয়ার আহবান জানানো হয়েছিল। ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরতদেরও আজ থেকে কর্মস্থলে যোগ দিতে হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি

ঈদের ছুটি শেষে আজ খুলেছে অফিস !

আপডেট সময় : ০১:৫১:৩৪ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২০