মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রপ্তানিতে প্লাস্টিক পণ্যের অবস্থান ১২ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রতিবছর বাংলাদেশ থেকে প্লাস্টিকের তৈরি পণ্যের প্রচ্ছন্ন রপ্তানির পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। এ খাতে সরাসরি রপ্তানি হচ্ছে ১ হাজার কোটির বেশি টাকার পণ্য। আমাদের রপ্তানির তালিকায় প্লাস্টিক পণ্যের অবস্থান ১২।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্ব আরোপ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘পরিবেশের ক্ষতি করে, এমন কোনো ধরনের শিল্পায়নের প্রতি আমাদের সমর্থন নেই। ভবিষ্যতেও থাকবে না। যেসব প্লাস্টিক কারখানায় পরিবেশ দূষণকারী বর্জ্য উৎপাদিত হয় সেগুলোতে বাধত্যামূলকভাবে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করতে হবে। এ ব্যাপারে আমাদের সরকার কোনো ছাড় দেবে না।’

বাচ্চাদের খেলনার ওপর ভ্যাট আরোপ করা হয়েছে, এ কারণে দুঃখ প্রকাশ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। আগামীতে কীভাবে ভ্যাট প্রত্যাহার করা যায় সে বিষয়টি ভেবে দেখার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, পাট ও প্লাস্টিকের মধ্য যে দ্বন্দ্ব আছে তা মিটিয়ে ফেলতে হবে। সবাই বসে এর একটা সমন্বয় করা দরকার।
সভাপতির বক্তব্যে বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দিন বলেন, পাট এবং প্লাস্টিক কীভাবে কাজে লাগানো যায় সেই উদ্যোগ নিতে হবে।
এ সময় বিভিন্ন দাবি তুলে ধরেন বিপিজিএমইএর সভাপতি।

মেলার আয়োজকরা জানান, এ মেলায় বাংলাদেশসহ ১৩টি দেশের তিন শতাধিক প্লাস্টিক পণ্য, প্যাকেজিং ও প্রিন্টিং সামগ্রী, যন্ত্রপাতি এবং প্রযুক্তি উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্লাস্টিক শিল্প উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের ফলে দেশের প্লাস্টিক শিল্পে পযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের গুণগতমান সম্পর্কে দেশি-বিদেশি ক্রেতারা স্পষ্ট ধারণা পাবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

রপ্তানিতে প্লাস্টিক পণ্যের অবস্থান ১২ !

আপডেট সময় : ১১:২৭:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭